হোম > খেলা

মেসির দলে যাচ্ছেন ডি পল

স্পোর্টস ডেস্ক

বয়স মাত্র ৩১। এই বয়সেই ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে নাম লেখাচ্ছেন রদ্রিগো ডি পল। এমনটাই জানিয়েছেন ইএসপিএন।

আগামী বছরের জুনে অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হবে ডি পলের। ইএসপিএনের দাবি, বয়স হয়ে যাওয়ায় নিজেদের ভবিষ্যত পরিকল্পনায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে রাখেনি অ্যাতলেটিকো। এদিকে জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসি থাকায় ডি পল নিজেও মিয়ামিতে যেতে বেশ আগ্রহী। দুইয়ে দুইয়ে চার মিলতে তাই এখন সময়ের অপেক্ষা।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান মৌসুমে প্রাথমিকভাবে ধার চুক্তিতে ডি পলকে দলে টানবে মিয়ামি। এরপর আগামী মৌসুমে অ্যাতলেটিকোর সঙ্গে চুক্তি শেষ হবে বিশ্বকাপ জয়ী তারকার। তখন বিনা ট্রান্সফার ফিতে মেসির বডিগার্ড খ্যাত এই ফুটবলারের সঙ্গে স্থায়ী চুক্তি করবে মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম সারির ক্লাবটি।

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা