হোম > খেলা

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

স্পোর্টস রিপোর্টার

তামিম ইকবাল আর সাকিব আল হাসানের বন্ধুত্বের কথা কে না জানত? সময়ের পরিক্রমায় সেই বন্ধুত্বে ধরেছে ফাঁটল। তবে বিপদের সময় বন্ধু তামিমকে মোটেও ভুলে যাননি সাকিব। তামিমের সুস্থতার জন্য চেয়েছেন দোয়া। এবার সাকিবের বাবা-মা হাসপাতালে ছুটে গিয়েছেন তামিমকে দেখতে।

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি তামিম। তার শারীরিক অবস্থা এখন খানিকটা স্থিতিশীল। এর মধ্যেই তামিমকে দেখতে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ছুটে গিয়েছেন সাকিবের বাবা-মা।

আজ মঙ্গলবার দুপুরে সেখানে যান সাকিবের বাবা মাশরুর রেজা ও মা শিরিন রেজা। সিসিইউতে গিয়ে তামিমকে দেখে আসেন তারা। মূলত, সাকিবের প্রতিনিধি হয়েই গিয়েছেন তারা।

রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ফিরতে পারেননি সাকিব। অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সে কারণে বন্ধু তামিম অসুস্থ হলেও তাকে দেখতে আসার সুযোগ হচ্ছে না তার।

ব্রাজিল দলে জায়গা হয়নি নেইমারের, ফিরেছেন এনদ্রিক

ম্যানসিটি-চেলসির অসম্ভব মিশনের রাত

টিভিতে দেখবেন চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

এনএসসির তদন্ত কমিটি নিয়ে বিসিবির উদ্বেগ

তানজিদ-নাহিদে বাংলাদেশের দারুণ সিরিজ

ফাহামিদুলদের নিয়ে ফুটবল ক্যাম্প শুরু

ঢাকায় সুলিভান ব্রাদার্স

নিরাপত্তা শঙ্কা থাকলেও বিশ্বকাপে খেলবে ইরান

ফুটসাল লিগ শুরু ২ মে

বিদায় বেলায় সম্মাননা পেলেন লিপু