হোম > খেলা

র‌্যাংকিংয়ে লিটন-মিরাজদের অবনতি

স্পোর্টস ডেস্ক

মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস

এশিয়া কাপের আগে খবর পেয়েছেন বাংলাদেশের চার ব্যাটসম্যান। ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে লিটন কুমার দাস, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিমের। তারা সবাই দুই ধাপ করে নিচে নেমে গেছেন।


মিরাজ আগে ছিলেন ৭০তম স্থানে। দুই ধাপ পিছিয়ে ৪৬২ রেটিং পয়েন্ট নিয়ে ৭২ নম্বরে নেমে গেছেন এই তারকা অলরাউন্ডার। তার সঙ্গে ৪৪৬ রেটিং পয়েন্ট সংগ্রহ নিয়ে ৭৯ নম্বরে লিটন, ৪৩৭ রেটিং পয়েন্ট জমিয়ে ৮৭ নম্বরে রয়েছেন সৌম্য। তানজিদ হাসান তামিমের পুঁজিও সমান পয়েন্ট। র‌্যাংকিংয়ে তার অবস্থানও সৌম্যর সমান।


দেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৫৭২ রেটিং পয়েন্ট নিয়ে ৩২ নম্বরে অবস্থান করছেন সাবেক এই টাইগার অধিনায়ক। তার সঙ্গে ১০০ ব্যাটসম্যানের মধ্যে রয়েছেন তাওহিদ হৃদয় ও জাকের আলি অনিক।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার