হোম > খেলা

ঢাকাকে হারিয়ে রংপুরের পাঁচে পাঁচ

স্পোর্টস রিপোর্টার

বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। সেই সঙ্গে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটির এবারের আসরে নিজেদের প্রথম পাঁচ ম্যাচে শতভাগ জয় তুলে নিলো নুরুল হাসান সোহানের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ১১১ রানে শেষ হয় ঢাকার ইনিংস। জবাবে ৪০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রংপুর। দলটির হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অ্যালেক্স হেলস। ২৭ বলে ৪ চারের পাশাপাশি ৩টি ছয় মারেন তিনি।

এর আগে ঢাকার হয়ে সর্বোচ্চ ২০ রানের ইনিংসটা খেলেন তানজিদ হাসান তামিম। ১৮ রান আসে জেসন রয়ের ব্যাট থেকে। এছাড়া আলাউদ্দিন বাবু ১৬ ও হাবিবুর রহমান সোহান করেন ১৪ রান। রংপুরের হয়ে ২১ রানে ৩ উইকেট নেন নাহিদ রানা। আকিফ জাভেদ ও খুশদিল শাহ’র শিকার ২টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ক্যাপিটালস: ১১১/১০ (১৬.৩ ওভার)

তামিম ২০, রয় ১৮

নাহিদ রানা ৩/২১

রংপুর রাইডার্স: ১১৩/৩ (১৩.২ ওভার)

হেলস ৪৪, খুশদিল ২৭*

মোসাদ্দেক ১/১৩

ফল: রংপুর রাইডার্স ৭ উইকেটে জয়ী

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার