হোম > খেলা

সিটির উৎসব, ম্যানইউ-চেলসি-লিভারপুলের হার

স্পোর্টস ডেস্ক

সতীর্থদের সঙ্গে আর্লিং হালান্ডের গোলের উল্লাস

দাপুটে পারফরম্যান্স উপহার দিলেন আর্লিং হালান্ড। এনে দিলেন জোড়া গোল। তার নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে গোল উৎসব করল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইত্তিহাদে অতিথি বার্নলিকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে কোচ পেপ গার্দিওলার শিষ্যরা।

গোল বন্যার ম্যাচে অবাক করার বিষয় হলো সিটিকে জোড়া গোল এনে দিয়েছেন প্রতিপক্ষ বার্নলির এক ফুটবলার। ম্যাক্সিম এস্তেভের দুটি গোলই ছিল আত্মঘাতী।



ম্যানসিটি গোলের জোয়ারে ভাসলেও উল্টো চিত্র ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুলের। তিন ইংলিশ জায়ান্টই হার মেনেছে। ব্রেন্টফোর্ডের মাঠে ৩-১ গোলে হার মেনেছে রেড ডেভিলরা। ব্রেন্টফোর্ডের হয়ে জোড়া গোল এনে দেন ইগর থিয়াগো।

এদিকে স্টামফোর্ড ব্রিজে ব্রাইটনের কাছে ৩-১ গোলে ধরাশায়ী হয়েছে চেলসি। ব্রাইটনের ড্যানি ওয়েলবেক করেন জোড়া গোল। আর ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকে ২-১ গোলের হারের তেতো স্বাদ হজম করে ফিরেছে লিভারপুল।

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ