হোম > খেলা

আইপিএলের ব্র্যান্ড মূল্য ৪৬ হাজার কোটি টাকা

স্পোর্টস ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি লিগ হিসেবে অনেক আগেই নিজেদের অবস্থান জানান দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চার-ছক্কার মতো অর্থের ঝনঝনানি থাকায় বিভিন্ন দেশের ক্রিকেটার ও সমর্থকদের নজরে থাকে টুর্নামেন্টটি। এমন দারুণ জনপ্রিয়তার কারণে দিনের পর দিন বেড়েছে আইপিএলে ব্র্যান্ড মূল্য।

আইপিএল নিয়ে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক হুলিয়ান লোকি ইনকরপোরেটেড। প্রতিবেদন অনুসারে, ১৩.৮ শতাংশ বেড়ে বর্তমানে আইপিএলের ব্র্যান্ড মূল্য ৩.৯ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪৬ হাজার ৮০০ কোটি টাকা। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্টটির সামগ্রিক ব্যবসায়িক মূল্যও বেড়েছে বেশ। ১২.৯ শতাংশ বেড়ে এর মূল্য এখন ১৮.৫ বিলিয়ন মার্কিন ডলার বা ২ লাখ ১৮ হাজার ৩০০ কোটি টাকা।

আইপিএলের সবশেষ আসরের শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্র্যান্ড মূল্যে সবচেয়ে এগিয়ে আছে ফ্রাঞ্চাইজিটি। বেঙ্গালুরুর বর্তমান ব্র্যান্ড মূল্য ২৬৯ মিলিয়ন ডলার বা ৩ হাজার ২৭৯ কোটি ২৭ লাখ টাকা।

ট্রফি তুলে দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’

২৪ বছর পর মুখোমুখি ফ্রান্স-সেনেগাল

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা

সৌদির পতাকায় কালেমা, প্রোটোকল ভেঙে সম্মান দেখালো ফিফা

বই কিনলেই গোল, বিশ্বকাপে নতুন উন্মাদনা

বিশ্বকাপে প্রথম ৩০ মিনিট ‘অদৃশ্য’ ওয়ারজাবাল

বদলি ফুটবলার হিসেবে সভানবার্গের দ্রুততম গোলের রেকর্ড