হোম > খেলা

ঝুঁকি নিয়ে নেইমারের অনুশীলন

স্পোর্টস ডেস্ক

আবার চোট পেয়েছেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইনজুরি বাঁ পায়ের মেনিস্কাসে (হাঁটুর সংযোগস্থলে)। যে কারণে অনুশীলনের সময় অস্বস্তি অনুভব করেন। এই চোট সারিয়ে তুলতে নেইমারের অস্ত্রোপচার দরকার হতে পারে বলে জানিয়েছে সান্তোসের মেডিকেল বিভাগ।

সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে এখন তাকে মাঠে না নামার পরামর্শ দিয়েছিলেন ক্লাবটির চিকিৎসকরা। কিন্তু চিকিৎসকদের পরামর্শ না মেনেই অনুশীলন করে যাচ্ছেন নেইমার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ দিয়েছে এ খবর।

চিকিৎসক থেকে সান্তোস কর্তৃপক্ষ, ব্যক্তিগত স্টাফরা পর্যন্ত মাঠে না নামার পরামর্শ দিয়েছেন নেইমারকে। শুধু তাই নয়, মেনিস্কাস অঞ্চলের চোট দ্রুত সারাতে অ্যান্থ্রোস্কপি (হাঁটুর সংযোগস্থলে সার্জারি) করারও পরামর্শ দিয়ে রেখেছেন চিকিৎসকরা। এই পরামর্শ মানলে ২০২৫ সালে আর মাঠে নামা হবে না বার্সেলোনা ও পিএসজি সাবেক তারকার। ব্রাজিলিয়ান সিরি’এতে অবনমন অঞ্চলে ঘুরপাক খাওয়া সান্তোসের আরো তিন ম্যাচ বাকি এখনো। তবে এই তিন ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন মাস্টারমাইন্ড স্কালোনি

ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনে এএফসির সমর্থন পেলেন ইনফান্তিনো

অলিম্পিক-কমনওয়েলথ-এশিয়ান গেমসে লক্ষ্য এখন পদক জয়: ক্রীড়া প্রতিমন্ত্রী

সালাহ ম্যাজিকে ট্রাবজোনস্পোরের জয়

রাওয়ালপিন্ডিতে রেকর্ডের অবিশ্বাস্য রাত!

অবসরে ‘অলস’ সময় কাটাতে চান নেইমার

প্রথম দুই ম্যাচে জিতেও সিরিজ হাতছাড়া যুবাদের

মিলানকে উড়িয়ে দিল বোর্নমাউথ

ক্রাইস্টচার্চে ইতিহাস গড়লেন অভিষেক শর্মা

বার্সা এখনও মেসির ‘প্রাণের ক্লাব’