হোম > খেলা

হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নিলো না বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটে স্বাগতিকদের আনন্দের উপলক্ষ্য এনে দেন হামজা দেওয়ান চৌধুরী।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ভুটানকে চেপে ধরে বাংলাদেশ। যদিও ফিনিশিংয়ের ব্যর্থতায় কয়েকবার হতাশ হতে হয় স্বাগতিকদের। অবশেষে পঞ্চম মিনিটে গোলের দেখা পায় হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। জামাল ভূঁইয়ার কর্নারে হেডে জাল কাঁপান। দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলেই গোল করে দর্শক প্রত্যাশা পূরণ করলেন এই ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার।

ভুটান ম্যাচে বাংলাদেশের দলে অভিষেক হয়েছে ইতালি প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের। সাদ উদ্দিনের ভাই তাজ উদ্দিনও অভিষেক ম্যাচ খেলতে নামেন। প্রথমবারের মতো কোচ হ্যাভিয়ের কাবরেরা একাদশে সুযোগ পান শাহ কাজেম। অন্যদিকে, গত মার্চে ভারতের বিপক্ষে খেলা সুযোগ না পাওয়া জামাল ভূঁইয়াকেও একাদশে নেওয়া হয়। সম্মলিত প্রচেষ্টায় শুরুতেই সফল হলো বাংলাদেশ।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন