হোম > খেলা

কেন ঘটা করে বিদায় নেননি জানালেন অশ্বিন

স্পোর্টস ডেস্ক

রবিচন্দ্রন অশ্বিনের সামনে ম্যাচ খেলে বিদায় নেওয়ার সুযোগ ছিল। সেদিকে হাঁটেননি। বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথে হুটকরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন। ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট নেওয়া অশ্বিন জানালেন, আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার প্রয়োজন অনুভব করেননি তিনি।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘বল উঁচিয়ে মাঠ ছাড়ছি আর মানুষজন তালি দিচ্ছে, এতে কতটুকু পার্থক্য আছে? মানুষজন কতদিন এটা নিয়ে কথা বলবে? সামাজিক যোগাযোগ মাধ্যম যখন ছিল না তখন মানুষজন খুব দ্রুত এসব ভুলে যেতো।’

অশ্বিন আরও বলেন, ‘আমি আসলে এতো আয়োজন করে বিদায় নেওয়ার প্রয়োজন দেখি না। ক্রিকেট আমাকে অনেক দিয়েছে। অনেক আনন্দ পেয়েছি। আমি ভাবতে পছন্দ করি জীবনে কি করা উচিত। কেউ যদি কখনও অনুভব করে যে তার দায়িত্ব শেষ, তখন সরে যাওয়া উচিত। সেই ভাবনা যখন চলে আসে তখন আর ভাবার মতো কিছু থাকে না।’

ইয়ামাল–রাফিনিয়ার জোড়ায় শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

এল ক্লাসিকো চলাকালে মিলিতাওয়ের বাড়িতে চুরি, বিরাট অংকের ক্ষতি

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল