হোম > খেলা

মেসি ইস্যুতে অপেক্ষায় রাখলেন মাশচেরানো

স্পোর্টস ডেস্ক

হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়া লিওনেল মেসি কবে মাঠে ফিরবেন সেটা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। যদিও এই ইস্যুতে কোনো তথ্য দিতে পারেননি ইন্টার মিয়ামির প্রধান কোচ হ্যাভিয়ের মাশচেরানো। ভক্তদের অপেক্ষা বাড়ালেন তিনি।

লিগস কাপে নিজেদের পরবর্তী ম্যাচে বৃহস্পতিবার (৭ আগস্ট) পুমাসের বিপক্ষে মাঠে নামবে মিয়ামি। চোট পাওয়ায় সে ম্যাচে খেলতে পারবেন না মেসি- এমনটাই জানিয়েছেন মাশচেরানো।

লিগস কাপে গত ৩ আগস্ট টাইব্রেকারে নেকাক্সাকে ৫-৪ ব্যবধানে হারিয়েছে মিয়ামি। সে ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের খেলোয়াড়দের ট্যাকলে চোট পান মেসি। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। পরবর্তীতে মিয়ামির পক্ষ থেকে জানানো হয় মাংসপেশিতে চোট পেয়েছেন মেসি। যদিও সেটা গুরুতর নয়। এই খবরে অনেকটাই স্বস্তি পায় ভক্তরা।

পুমাসের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাশচেরানো বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। ওর চোটের অবস্থা নিয়ে ক্লাব তথ্য দিয়েছে। স্বস্তির খবর হলো মেসির চোট বড় কিছু নয়। সে কবে ফিরবে সেটা নিয়ে অনুমান করে কিছু বলতে পারব না।’

মাশচেরানো আরো বলেন, ‘মেসি সাধারণত চোট থেকে খুব দ্রুত ও ভালোভাবে সেরে উঠে। দেখা যাক এবার কি হয়। তবে আমি এটা বলতে পারি সে পুমাসের বিপক্ষে খেলতে পারবে না। পরীক্ষা নিরীক্ষার পর আমরা দেখব সে কতটা উন্নতি করেছে। সুস্থ হওয়ার পর সে দলের সঙ্গে যোগ দেবে।’

গ্রুপসেরা হয়ে নকআউটে নেদারল্যান্ডস, প্রতিপক্ষ মরক্কো

ভিনি দ্য জিনিয়াস!

আজতেকার গালিচায় ‘মেমোর শেষ প্রহর’

পয়েন্ট ভাগাভাগিতে নকআউটে জাপান-সুইডেন

ইতিহাস গড়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট

জার্মানিকে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে ইকুয়েডর

টিভির পর্দায় স্পেন ও বেলজিয়ামের বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

বিসিবির আর্থিক সহায়তা বন্ধ করতে আইসিসির কাছে বুলবুলের চিঠি

‘বিশ্বাস ছিল আমি জ্বলে উঠব’

ভারতের কাছে নারী দলের হার