হোম > খেলা

র‌্যাকেট ভাঙায় ৫২ লাখ টাকা জরিমানা মেদভেদেভের

স্পোর্টস ডেস্ক

র‌্যাকেট ভাঙছেন দানিল মেদভেদেভ

ইউএস ওপেনে নিজের অভিযাত্রা আগে-ভাগেই শেষ করে ফেলেছেন দানিল মেদভেদেভ। কেননা, নিউ ইয়র্কের এ মেজর আসরের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন এ রাশিয়ান তারকা।

নিজের প্রথম ম্যাচে বেঞ্জামিন বোনজির বিপক্ষে কিছুতেই ভালো করতে পারছিলেন না। তাই মেজাজ হারিয়ে র‌্যাকেট ভেঙেছিলেন। র‌্যাকেট ভাঙার কাণ্ডের জেরে জরিমানা গুনেছেন মেদভেদেভ। রুশ তারকাকে ৪২ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫২ লাখ টাকা।

অখেলোয়াড়সুলভ আচরণের জন্য ৩০ হাজার ডলার আর র‌্যাকেট ভাঙার জন্য ১২ হাজার ৫০০ ডলার জরিমানা হয়েছে তার। প্রথম রাউন্ড খেলে যে পরিমাণ অর্থ প্রাইজ মানি হিসেবে পেয়েছেন মেদভেদেভ, তার ৪০ শতাংশই জরিমানা হিসেবে কেটে রেখেছে কর্তৃপক্ষ।

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

‘পেলের সামনে মেসিও নগণ্য’

লাজি সেল্টিক ফিলিস্তিনের স্বপ্ন ও সংহতির প্রতীক

হোয়াইটওয়াশে চোখ ড্যারেন স্যামির

বাংলাদেশের সামনে তিনে ওঠার সুযোগ

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও

মিলান ডার্বিসহ সাত ম্যাচে নেই লাউতারো

হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি

ছোট পর্দায় ইউরোপা লিগের যত ম্যাচ