হোম > খেলা

পাওয়ার প্লেতেই খেলা শেষ, মানছেন লিটন

স্পোর্টস রিপোর্টার

টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ১ উইকেটে ৪৮ রান। সেখানে বাংলাদেশ ২০ রানে হারায় ৪ উইকেট। দুই দলের পাওয়ার প্লের এই পার্থক্যই বলে দেয় ম্যাচে কতটা অসহায় ছিল বাংলাদেশ। পাওয়ার প্লের এই ব্যবধানই বাংলাদেশকে ম্যাচ হারিয়েছে বলে মনে করেন অধিনায়ক লিটন দাস। পাশাপাশি আইরিশদের আরও ২০-২৫ রান আগে আটকে রাখতে পারলেও ম্যাচ জেতা সম্ভব ছিল বলে বিশ্বাস তার।

দুই ওপেনার তানজিদ তামিম ও পারভেজ ইমনের মতো ব্যর্থ ছিলেন লিটন দাস ও সাইফ হাসান। চারজনই আউট হয়েছেন পাওয়ার প্লেতে। এটাই দলকে ব্যাকফুটে ঢেলে দিয়েছে জানিয়ে অধিনায়ক লিটন বলেন, ‘যদি আমরা দুই উইকেট হারাই, তাহলেই দলকে স্বাভাবিক অবস্থায় ফেরানোই কঠিন হয়ে যায়। দ্রুত চার উইকেট হারানো আমাদেরকে পিছিয়ে দিয়েছে।’

দলের এমন বিপর্যয়ের পরও অধিনায়ক আশা ছাড়ছেন না। তার কথায়, ‘আমি খুশি তাওহিদ হৃদয় রানে ফিরেছে। যা করেছে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জাকের আলীও আমাদেরকে সাহায্য করেছে। আমার দলের উপর বিশ্বাস আছে। আমরা যদি ভালো খেলতে পারি, তাহলে তাদেরকে হারাতে পারব।’

ব্যাটারদের উপর বিশ্বাস রাখা লিটন বোলারদের পারফরম্যান্সে খানিকটা হতাশ। তার কথায়, ‘আমার মনে হয় বোলাররা ভালো করেছে। বিশেষ করে ফিজ (মোস্তাফিজ)। আমরা যদি সে কেমন। তাও যদি তাদেরকে (আয়ারল্যান্ড) ২০-২৫ রান কমে আটকাতে পারতাম তাহলে ভালো হতো। কারণ উইকেট বোলারদের পক্ষে ছিল।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার