হোম > খেলা

ক্রিমিনালদের বিরুদ্ধে আমি লড়ে যাব, বললেন ফারুক

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গতকাল রাতে এক বিবৃতিতে ফারুক আহমেদের মনোনয়ন বাতিলের কথা জানায়। তাতে বিসিবি পরিচালক ও সভাপতির পদ হারিয়েছেন তিনি। পদ হারানোর পর ফারুক আহমেদ আমার দেশকে জানান, 'আমি লড়বো। লড়াই করে যাবো। আমার সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে, ক্রিমিনালদের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যাবো আমি।'

মূলত বিসিবির যে আটজন পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা এনেছেন এদেরকে ক্রিমিনাল ভাবছেন ফারুক।

বিসিবির ৮ পরিচালক ফারুক আহমেদের উপর অনাস্থা প্রকাশ করে এনএসসিতে চিঠি দেয় ২৮ মে। সেখানে তারা ফারুক আহমেদের বিরুদ্ধে তোলেন বিভিন্ন অভিযোগ। মূলত ওই অভিযোগের ভিত্তিতে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। যা এক অর্থে সরকারি হস্তক্ষেপের শামিল।

এই নিয়ে ইতোমধ্যে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছেন ফারুক আহমেদ। আইসিসির কয়েকজন পরিচালকের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে তার।

তিনি বলেন, ‘হ্যাঁ, আমি পিছু হটবো না। শেষ পর্যন্ত অপরাধীদের বিরুদ্ধে লড়ে যেতে চাই।’

ফারুক আহমেদের এই অভিযোগের পর সরকারি হস্তক্ষেপের অভিযোগে বাংলাদেশ ক্রিকেটের উপর নিষেধাজ্ঞার খড়্গ নেমে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। সাম্প্রতিক অতীতে একই ধরনের ঘটনায় নিষিদ্ধ হয়েছিল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল