হোম > খেলা

হেরে সিরিজ শুরু মেয়েদের

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশ নারী দলের জন্য। প্রথম একদিনের ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে নয় উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে বাংলাদেশ নারী দল। জবাবে ১১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

দল জেতানোর পথে ৯৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন হ্যালি ম্যাথিউস। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান আসে কিয়ানা জোসেফের ব্যাট থেকে। এছাড়া ১৪ রানে অপরাজিত থাকেন শেমেইনি ক্যাম্পবেল। ওয়েস্ট ইন্ডিজের পতন হওয়া একমাত্র উইকেটটা নেন রাবেয়া খান।

এর আগে টস হারা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন শারমিন আক্তার। ৪০ রান আসে মুর্শিদা খাতুনের ব্যাট থেকে। ৩৫ রানের ইনিংস খেলেন সোবহানা মোস্তারি। এছাড়া স্বর্না আক্তার করেন ২৯ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে দিন্দ্রা দোতিন তিন উইকেট নেন। অ্যালিনি ও ম্যাথিউসের শিকার দুটি করে উইকেট।

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’