হোম > খেলা

আইপিএল নিলামে ৭ বাংলাদেশি, নেই সাকিব

স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর কড়া নাড়ছে দরজায়। এবারের আসরকে সামনে রেখে নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। সেখানে জায়গা পেয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। জায়গা হয়নি আইপিএলে বাংলাদেশের সফলতম ক্রিকেটার সাকিব আল হাসানের।

আইপিএল নিলামে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি বেস প্রাইসে আছেন মোস্তাফিজুর রহমান। তার জন্য বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে ২ কোটি রুপি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ লাখ বেস প্রাইসে আছেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

এছাড়া এই নিলামে আছেন স্পিনার রাকিবুল হাসান। তার বেস প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ রুপি। আগামী ১৬ ডিসেম্বর আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল নিলাম। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অনুষ্ঠিত হবে আইপিএলের এবারের আসর।

দুই গোলে এগিয়েও ৫০ বছর পর বিব্রতকর হার ম্যানইউর

মেসির শততম গোল মিয়ামির শিরোপা জয়

‘রোনালদোকে এখনই বিদায় করা উচিত’

রাফিনিয়ার হ্যাটট্রিকে রেসিংকে গোলবন্যায় ভাসাল বার্সেলোনা

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ

প্রমোদ প্রাসাদে ভাসমান ভিলেজ!

ছোট পর্দায় ক্রিকেটের সঙ্গী হয়ে থাকছে ইউরোপিয়ান ফুটবলের রোমাঞ্চ

উদীয়মান অ্যাথলেটদের দায়িত্ব নিচ্ছে সরকার

ব্যাগি ক্যাপ আর কুকাবুরা নিয়ে ফিরছে এনসিএল

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ