হোম > খেলা

বাবর আজম ‘প্রতারক’!

স্পোর্টস ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে যাওয়ার পর পাকিস্তানকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন দেশটির সাবেক খেলোয়াড়রা। এবার বাবর আজমকে এক হাত নিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। বিরাট কোহলির প্রশংসা করে বাবরকে ‘প্রতারক’ বললেন সাবেক এই ক্রিকেটার। একটি টেলিভিশন শোতে কোহলি বনাম বাবরের বিষয়ে আলোচনা হচ্ছিল। সেখানে শোয়েব আখতার বলেন, ‘প্রায়ই আমরা বিরাট কোহলির সঙ্গে বাবর আজমের তুলনা করি। কিন্তু আমাকে বলুন বিরাট কোহলির রোলমডেল কে? এটা শচিন টেন্ডুলকার, যার কি-না একশটি আন্তর্জাতিক সেঞ্চুরি আছে। কোহলি সেই লিগ্যাসি তাড়া করছে।’

তিনি আরো বলেন, ‘বাবর আজমের রোলমডেল কেন? কোনো ক্রিকেটারের নাম বলছি না; কিন্তু আপনি ভুল রোডমডেল বেছে নিয়েছেন। আপনার চিন্তাভাবনা ভুল। আপনি শুরু থেকেই প্রতারক ছিলেন।’ ভারতের বিপক্ষে ২৬ বলে ২৩ রান করেন বাবর। একই ম্যাচে সেঞ্চুরি উপহার দেন কোহলি। শোয়েব আখতারের মতে, কোহলি আধুনিক ক্রিকেটের কিংবদন্তি, সাদা বলের রানমেশিন। তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো সংশয় নেই। তার যে প্রশংসা করা হচ্ছে, তার যোগ্য কোহলি।

আর্জেন্টিনার শুরুর একাদশে আছেন মেসি

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো

মেসিদের সামনে ‘মরুর শিয়াল’

২৪ বছর পর মুখোমুখি ফ্রান্স-সেনেগাল

২৮ বছর পর বিশ্বকাপে অস্ট্রিয়া, ইতিহাস গড়ার স্বপ্নে জর্ডান

নবাগত উজবেকিস্তানের সামনে কলম্বিয়া পরীক্ষা