হোম > খেলা

বর্ষসেরা মেসির নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক

নিজের ব্যক্তিগত অর্জনের ভান্ডারটা আরেকটু সমৃদ্ধ হলো লিওনেল মেসির। টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতলেন আর্জেন্টাইন এ ফুটবল জাদুকর। এমএলএসের তিন দশকের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে মেসি টানা দুবার এ পুরস্কার পেলেন।

এর আগে ২০২৫ মৌসুমের এমএলএস কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন মেসি। এমএলএসের সদ্য শেষ হওয়া মৌসুমে ২৮ ম্যাচ খেলে নিজে করেছেন ২৯ গোল। সঙ্গে অ্যাসিস্ট করেছেন সতীর্থদের ১৯টি গোলে। এ বছর তার ক্লাব ইন্টার মিয়ামি সাপোর্টার্স শিল্ড না পেলেও এমএলএস কাপ ঠিকই জিতে নিয়েছে।

গত রোববার চেজ স্টেডিয়ামে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে ধরাশায়ী করে প্রথমবারের মতো এমএলএস কাপের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নেয় ইন্টার মিয়ামি। ফাইনালে সতীর্থদের দুটি গোলে সহায়তা করেন মেসি। কেবল শিরোপা নির্ধারণী ম্যাচেই নয়, মৌসুমজুড়েই মেসি ছিলেন দারুণ ছন্দময়।

নির্মম ট্র্যাজেডি পেরিয়ে আইভরি কোস্টের জয়ের নায়ক দিয়ালো

আর্জেন্টিনা ৩, আলজেরিয়া ০, স্কোরলাইন এমন কিছুই হচ্ছে!

প্রাচীরের নাম ভোজিনহা

পিতৃভূমির জালে আয়ারির গোল

নেইমারকে ছাড়াই এগোতে হবে ব্রাজিলকে, বাড়ছে অনিশ্চয়তা

আর্জেন্টিনার সামনে দেয়াল হতে পারবেন লুকা?

সৌদি ম্যাচের স্মৃতি টেনে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি

আর্জেন্টিনার হয়ে জ্বলে উঠতে পারেন যারা

‘অর্থের অভাবে মাকে আনতে পারিনি’

এবারও মেসিকে ঘিরেই স্কালোনির মাস্টারপ্ল্যান