হোম > খেলা

পঞ্চাশের আগে অলআউট হয়ে হারল জ্যোতিরা

স্পোর্টস রিপোর্টার

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হবে নারী বিশ্বকাপ। আসন্ন বিশ্বমঞ্চের প্রস্তুতির অংশ হিসেবে নিজেরা লাল ও সবুজ- এই দুটি ভাগে ভাগ হয়ে এবং ছেলেদের অনূর্ধ্ব ১৫ দল মিলিয়ে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল।

এই সিরিজে আগের ম্যাচে অনূর্ধ্ব ১৫ দলের বিপক্ষে ৯২ রানে অলআউট হয়ে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির লাল দল। দ্বিতীয় দেখাতে আরো বড় ধরনের ব্যাটিং ব্যর্থতার সাক্ষী হলো তারা।

রোববার (২৪ আগস্ট) অনূর্ধ্ব ১৫ দলের কাছে ৮ উইকেটে হেরেছে লাল দল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) আগে ব্যাট করে ২০.৪ ওভারে ৪৯ রানে অলআউট হয় জ্যোতিরা।

জবাবে ২২৯ বল হাতে রেখে জয় তুলে নেয় ছেলেদের বয়সিভিত্তিক দলটি। লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটিতে ৪৪ রান তোলে তারা। ১৬ রান করে ফেরেন রয় ওম। এরপর বিদায় নেন ফাইয়াজ খান। ২৯ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন ইরফান।

এর আগে শেষ ১৮ রানে ৯ উইকেট হারায় লাল দল। সর্বোচ্চ ১৮ রান আসে শারমিন সুলতানার ব্যাট থেকে। বাকিদের মধ্যে আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৮ রান করেন সুমাইয়া। তিনটি করে উইকেট নেন আলিমুল ইসলাম আদিব ও সুলাইমান ইসলাম।

নিষিদ্ধ মিসরের কোচসহ ৩ জন

জিম্বাবুয়েকে ১৫৮ রানে উড়িয়ে দিল আফগানিস্তান

এক মাস নিষিদ্ধ রোনালদো, সঙ্গে গুনলেন জরিমানা

ফাইনালে উঠতে সামনে রানরেটের কঠিন সমীকরণ

ইউরোপের মঞ্চে বার্সা-পিএসজি মহারণ আজ

গ্রুপ চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ

এনএসসি ক্রীড়া পরিচালক জাহেদের বিরুদ্ধে মামলা

পরের ম্যাচে ফিরছেন মিরাজ

শুভাগতর ৭০০০, নাঈমের ১৭৬

হারের ধাক্কার পর জরিমানাও গুনল বাংলাদেশ