হোম > খেলা

ফের এমবাপ্পেকে ছাড়া মাঠে নামছে রিয়াল

স্পোর্টস ডেস্ক

জ্বরের কারণে আল হিলালের বিপক্ষে ড্র হওয়া ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে পায়নি রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার (২২ জুন) বাংলাদেশ সময় রাত একটায় পাচুকার বিপক্ষে মাঠে নামবে লস ব্লাঙ্কোসরা। আসন্ন ম্যাচটিতেও এমবাপ্পেকে পাবে না রিয়াল। এমনটাই জানিয়েছেন জায়ান্টদের প্রধান কোচ জাবি আলোনসো।

আল হিলালের বিপক্ষে ম্যাচের পর পেট ব্যথা ও ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ভর্তি হন এমবাপ্পে। দুই দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ফরাসি তারকা। যোগ দিয়েছেন দলীয় অনুশীলনে। তবে ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন তিনি। মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে না থাকলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে এমবাপ্পেকে পাওয়ার আশায় আছেন আলোনসো।

এমবাপ্পের পাশাপাশি পাচুকার বিপক্ষে ম্যাচে দানি কারভাহালকেও পাবে না রিয়াল। আসন্ন ম্যাচটির ভেন্যু শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়াম। দলের সঙ্গে সেখানে ভ্রমণ করেননি এই দুজন। তারা মিয়ামির টিম হোটেলেই রয়ে গেছেন।

পাচুকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, ‘এমবাপ্পের অবস্থা আগের থেকে বেশ ভালো। সে দুই দিন আগে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ক্যাম্পে যোগ দিয়েছে। প্রতিদিনই তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তার মাঠে নামা নিয়ে আমরা আশাবাদী।’

জালে বল জড়িয়েই কেঁদেছেন মেসি, ম্যাচ শেষে জানালেন কারণ

মেসির জাদুতে মুগ্ধ স্কালোনি, অবসরের ভাবনাতেই আবেগাপ্লুত আর্জেন্টিনা কোচ

অস্ট্রিয়ার কাছে লড়াকু জর্ডানের হার

বল দখলে হিরো, গোল করায় বিগ জিরো!

মেসিময় মাইলফলকের ম্যাচ!

মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ