হোম > খেলা

দিয়াজের গোলে কোয়ার্টার ফাইনালে মরক্কো

স্পোর্টস ডেস্ক

আফ্রিকা কাপ অব নেশনসের চলমান আসরে শুরু থেকেই দুর্দান্ত ফর্মে আছেন ব্রাহিম দিয়াজ। শেষ ষোলের ম্যাচেও দেখালেন চোখধাঁধানো খেলা। তার একমাত্র গোলেই তানজানিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে আসরের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্বাগতিক মরক্কো।

এই গোলটি দলের জন্য যেমন ছিল গুরুত্বপূর্ণ, তেমন ঐতিহাসিকও। টুর্নামেন্টে চার ম্যাচে চতুর্থ গোল করেছেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। তাতে প্রথম মরক্কান খেলোয়াড় হিসেবে আফকনের ইতিহাসে এক আসরে টানা চার ম্যাচে গোল করলেন তিনি। ১৯৭৬ সালে মরক্কান লিজেন্ড আহমেদ ফারাসের টানা তিন ম্যাচে গোলের রেকর্ড ভেঙেছেন দিয়াজ।

মরক্কোর জয়ের পর দিয়াজ বলেছেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে শেষ আটে ওঠাই তার কাছে বড় বিষয়, ‘প্রত্যেক ম্যাচে গোল করে আমি সত্যিই খুশি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা কোয়ার্টার ফাইনালে উঠলাম।’

শেষ আটে মরক্কো প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ক্যামেরুনকে। ইনডমিটেবল লায়ন্সরা ২-১ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের