হোম > খেলা

এনসিএলে বরিশালের জয়

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের শেষ দিনে আজ জয় পেয়েছে বরিশাল বিভাগ। কক্সবাজারে ৫ উইকেটে ১২৪ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ঢাকা বিভাগ। শেষদিনে বরিশালের অধিনায়ক তানভীর ইসলামের দারুণ বোলিং তোপে ১৬৯ রানে অলআউট হয় ঢাকা বিভাগ। বরিশালের হয়ে ৬৪ রানে ৭ উইকেট নেন তানভীর। তাতে দলটির জন্য লক্ষ্য দাঁড়ায় ১০২ রান। ইফতেখার হোসেন ইফতির দারুণ ফিফটিতে ৬ উইকেটের জয় নিশ্চিত করে বরিশাল।

অন্যদিকে খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটে ৩৮৭ রান নিয়ে দিন শুরু করে ময়মনসিংহ। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৪৫৯ রান তুলে দিন ইনিংস ঘোষণা করে দলটি। পরে ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের ৪৪ ও কালাম সিদ্দিকী আলিনের ৩১ রানে ভর করে ৫ উইকেটে ১৪০ রান তোলে খুলনা বিভাগ। পরে ম্যাচে ফল আসার সম্ভাবনা না থাকায় ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার