হোম > খেলা

শেষ মুহূর্তের গোলে নক আউটে বায়ার্ন

এসি মিনালের বিদায়

স্পোর্টস ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে অফের দ্বিতীয় পর্বে সেল্টিকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থেকে শেষ ষোলতে পৌঁছে গেছে জার্মান জায়ান্টরা। অন্যদিকে অঘটনের শিকার হয়েছে এসি মিলান। প্লে অফ থেকে বিদায় নিয়েছে তারা।

প্লে অফের প্রথম পর্বে সেল্টিকের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফেরে বায়ার্ন। তাই হার এড়ালেই চলতো তাদের। এমন সমীকরণে আলিয়াঞ্জ অ্যারেনায় ৬৩ মিনিটে পিছিয়ে পড়ে তারা। সেল্টিকের হয়ে গোল করেন কুন। তাতেই দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আলফনসো ডেভিস গোল করলে ৩-২ গোলে এগিয়ে যায় বায়ার্ন। তাই আর অতিরিক্ত সময়ে খেলা গড়ায়নি।

নক আউটে যাওয়ার জন্য ফেয়নুর্দের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হতো এসি মিলানকে। কারণ প্রথম পর্বে তাদের সঙ্গী ছিল ১-০ গোলের হার। অবশ্য সে চাপ কাবু করতে পারেনি তাদের। সান সিরোতে জিমেনেসের গোলে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় তারা। সেই সঙ্গে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ১-১। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে অতিথিরা। ৭৩ মিনিটে তাদের হয়ে জালে বল জড়ান ক্যারানজা। এই গোলের ওপর দাঁড়িয়ে ১-১ সমতায় ম্যাচ শেষ করে ডাচ ক্লাবটি। সেই সঙ্গে ২-১ গোলে এগিয়ে থেকে পরের ধাপে পা রেখেছে তারা।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি