হোম > খেলা

রিয়ালকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সা

এমবাপ্পের হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক

স্প্যানিশ লা লিগার শিরোপা নিষ্পত্তির জন্য মৌসুমের শেষ এল ক্লাসিকোটা ছিল মহাগুরুত্বপূর্ণ। সে ম্যাচে শেষ হাসি হেসেছে বার্সেলোনা। দুর্দান্ত কামব্যাকে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে কাতালানরা। দলের হারের দিনে হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে।

এই জয়ে স্পেনের শীর্ষ লিগের শিরোপার দৌঁড়ে আরও একধাপ এগিয়ে গেল বার্সা। ৩৫ ম্যাচে হান্সি ফ্লিকের দলের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের সংগ্রহ ৭৫ পয়েন্ট। পরবর্তী ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার।

এস্তাদিও অলিম্পিক লুইস কোম্পানিসে ম্যাচের পঞ্চম মিনিটে স্পট কিক থেকে রিয়ালকে এগিয়ে নেন কিলিয়ান এমবাপ্পে। নয় মিনিটের মাথায় ব্যবধান বাড়ান ফরাসি ফরওয়ার্ড। শুরুতে দুই গোল হজম করেও দমে যায়নি বার্সেলোনা। ১৯ মিনিটে এরিক গার্সিয়ার গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা।

৩২ মিনিটে বার্সাকে ম্যাচে ফেরান লামিনে ইয়ামাল। দুই মিনিট পর রাফিনহার কল্যাণে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় কাতালানরা। ৪৫ মিনিটে ব্রাজিলিয়ান উইঙ্গার ফের জালের দেখা পেলে স্কোরলাইন ৪-২ করে গত আসরের রানার্সআপরা। এরপর আর কোনো গোল করতে পারেনি বার্সা। ৭০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে। এরপরও হার এড়াতে পারেনি রিয়াল।

ইতালিকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম, তুরস্ককে হারিয়ে ফ্রান্সও শেষ আটে

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

১০ জনের ইংল্যান্ডের কাছে হেরে থামল স্পেনের জয়যাত্রা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও