হোম > খেলা

শামির রেকর্ড ভাঙলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। দলের জয়ের দিনে দুর্দান্ত বোলিং করে মোহাম্মদ শামির একটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটিতে ৫১ রানে ৪ উইকেট নেন এই বাঁহাতি পেসার। তাতেই আইসিসির পূর্ণ সদস্য দেশের অন্তত ১০০ উইকেট শিকারী বোলারদের মধ্যে সেরা স্ট্রাইকরেটের মালিক বনে গেছেন আফ্রিদি- ২৫.৪। ৬৫ ম্যাচে ১৩১ উইকেট নিয়েছেন তিনি।

দ্বিতীয় স্থানে থাকা শামির স্ট্রাইকরেট ২৫.৮। ১০৮ ম্যাচে ২০৬ উইকেট নিয়েছেন এই ভারতীয় গতি তারকা। তালিকার তিনে আছেন অস্ট্রেলিয়ার বোলার মিচেল স্টার্ক। এই বাঁহাতির পেসারের স্ট্রাইকরেট ২৬.৬৮। ১২৭টি একদিনের ম্যাচে ২৪৪ উইকেট ঝুলিতে পুরেছেন স্টার্ক।

সেরা স্ট্রাইকরেটের রেকর্ড ধরে রাখতে চাইলে পরের ওয়ানডেতে কোনো উইকেট না পেলেও চলবে আফ্রিদির। কিন্তু ৬৭তম ম্যাচে ন্যূনতম ২ উইকেট নিতে হবে এই পাকিস্তানি ক্রিকেটারকে। নাহলে এই তালিকার শীর্ষে উঠে যাবেন স্টার্ক।

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট