হোম > খেলা

সাদমান-জয়ের ফিফটি, বড় সংগ্রহের পথে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

২১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ আছে দারুণ ছন্দে। চা বিরতির খানিকটা আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দুই ওপেনার পেয়েছেন ফিফটির দেখা। সাদমান ইসলাম ৮ম ও মাহমুদুল হাসান জয় পেয়েছেন ৫ম ফিফটির দেখা। তাদের দুজনের ফিফটিতে ভর করে বিনা উইকেটে ১০৩ রান তুলেছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডকে ফলো অন করানোর সুযোগ থাকলেও সেই পথে হাটেনি বাংলাদেশ। লিড নিয়ে মাঠে নামা লাল-সবুজের প্রতিনিধিরা বাড়িয়ে নিয়েছেন নিজেদের লিড। ২১১ রানের লিড নিয়ে মাঠে নামা বাংলাদেশের বর্তমান লিড ২১৪ রান।

এর আগে দারুণ বোলিংয়ে আয়ারল্যান্ডকে মাত্র ২৬৫ রানে অলআউট করে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে তাইজুল ইসলাম ৭৬ রানে নেন ৪ উইকেট।

চীনের বাজার হারানোর ভয়ে নতজানু লা লিগা ও রিয়াল

দুই ম্যানচেস্টারের হারের রাতে ব্রাইটনের চমক

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

এইচএসসিতে ক্রীড়াবিদদের উড়ন্ত সাফল্য

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

১০ জনের ইউনাইটেডকে হারিয়ে চারে চেলসি

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত