হোম > খেলা

লাথাম-রাচিনের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের ৪৮১ রানের লিড

ক্রাইস্টচার্চ টেস্ট

স্পোর্টস ডেস্ক

ক্রাইস্টচার্চে রীতিমতো রান উৎসব করেছে নিউজিল্যান্ড। দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন টম লাথাম আর রাচিন রবীন্দ্র। দুজনের দুরন্ত ব্যাটিং নৈপুণ্যে রানের পাহাড় গড়েছে স্বাগতিকরা। তাতে ব্ল্যাক ক্যাপস শিবিরের লিড বেড়ে দাঁড়িয়েছে ৪৮১ রানে। কিউইদের রান চাপায় তৃতীয় দিন শেষে বেশ চাপেই পড়ে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

টম লাথাম ব্যাটিং করেছেন অধিনায়কোচিত। ২৫০ বল খরচায় খেলেছেন ১৪৫ রানের দারুণ এক ইনিংস। তিন অঙ্কের ইনিংসে ছিল ১২টি বাউন্ডারির মার। রাচিনও দাপুটে ব্যাটিংয়ে উপহার দিয়েছেন ১৭৬ রানের চোখধাঁধানো এক ইনিংস। ১৮৫ বল খেলে ২৭ বাউন্ডারি ও ১ ছক্কায় রাচিন সাজান তার অসাধারণ ইনিংসটি। আরেক ওপেনার ডেভন কনওয়ে ৩৭ রান এনে দেন। তাতে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৪১৭ তুলে তৃতীয় দিন শেষ করেছে নিউজিল্যান্ড।

উইন্ডিজের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ আর ওজে শিল্ডস। তার আগে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে কিউইরা।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ২৩১/১০ ও ৪১৭/৪ (রবীন্দ্র ১৭৬, লাথাম ১৪৫, কনওয়ে ৩৭; রোচ ২/৬১ ও শিল্ডস ২/৬৪)।

ওয়েস্ট ইন্ডিজ : ১৬৭/১০। *তৃতীয় দিন শেষে

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার