হোম > খেলা

টটেনহ্যামের মাঠে ম্যানইউয়ের হোঁচট

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

নটিংহ্যাম ফরেস্টের মাঠ থেকে আগের ম্যাচে হোঁচট খেয়ে ফিরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ক্ষতটা টটেনহ্যাম হটস্পারের মাঠে শুকিয়ে নিতে চেয়েছিল রেড ডেভিলরা। কিন্তু দুর্ভাগ্য ফের ড্র মেনে নিতে হয়েছে কোচ রুবেন আমোরিমের শিষ্যদের। স্পারদের বিপক্ষে ফলও এসেছে আগের মতোই। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি থেকে গেছে ২-২ গোলে অমীমাংসিত। এ নিয়ে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থেকে গেল ম্যানচেস্টারের জায়ান্ট ক্লাবটি।

'ফার্গি টাইম' (ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে) এ করা ডি লিখটের গোলে পয়েন্ট বাঁচায় অতিথি ওল্ড ট্রাফোর্ড শিবির। তার আগে ব্রায়ান এমবিউয়োমো ম্যানইউকে প্রথম গোল এনে দেন। ম্যাচের শেষ দিকে সাত মিনিটের ব্যবধানে গোল করে এগিয়ে গিয়েছিল অবশ্য টটেনহ্যাম। টটেনহ্যামের মাথিস তেল গোল করেন ৮৪ মিনিটে। আর ইনজুরি টাইমের প্রথম মিনিটেই জালে বল জড়ান দারুণ ফর্মে থাকা স্পারদের ব্রাজিলিয়ান তারকা রিচার্লিসন।

অন্যদিকে সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে প্রতিপক্ষ নিওমকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আল নাসর। ৪০ বছর বছর পেরোনোর পর ৩০তম গোলের দেখা পেলেন রোনালদো। সব মিলিয়ে সিআর সেভেনের গোলসংখ্যা এখন ৯৫৩। আর বুন্দেসলিগায় হ্যারি কেইন আর লুইস দিয়াজের গোলের পরও ইউনিয়ন বার্লিনের মাঠে ২-২ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ।

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?

মাঝমাঠের শিল্পীর ‘দ্য লাস্ট হুইসেল’

ক্রিকেট-ফুটবলের যত খেলা আজ উপভোগ করা যাবে টিভিতে

আজ শুরু হয়েছে জাতীয় স্নুকার

শুধু সাকিব নয়, মাশরাফি-দুর্জয়দের কথাও শুনতে চান তামিম

তামিমের উদ্যোগে বাংলাদেশে হবে ‘কাউন্টি’ সংস্কৃতি