হোম > খেলা

যুক্তরাষ্ট্রের অপেক্ষা ফুরালেন গফ

ফরাসি ওপেন

স্পোর্টস ডেস্ক

২০১৫ সালে ফরাসি ওপেনে নারী এককে শিরোপা জেতেন কিংবদন্তি টেসিন তারকা সেরেনা উইলিয়ামস। এরপর লম্বা সময় ধরে রোলা গাঁরোতে শিরোপা উঁচিয়ে ধরতে পারছিল না যুক্তরাষ্ট্রের কোনো নারী খেলোয়াড়। অবশেষে কোকো গফের হাত ধরে দীর্ঘ ১০ বছরের অপেক্ষা ফুরালো।

ফরাসি ওপেনের নারী এককের ফাইনালে আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছেন গফ। ৬-৭, ৬-২, ৬-৪ সেটে জিতেছেন যুক্তরাষ্ট্রের ২১ বছর বয়সী এই তারকা টেনিস খেলোয়াড়।

ফাইনালে মুখোমুখি র‌্যাঙ্কিংয়ের দুই শীর্ষ খেলোয়াড়- স্বাভাবিকভাবেই দুর্দান্ত এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকরা। হতাশ করেননি গফ ও সাবালেঙ্কা। আড়াই ঘণ্টারও বেশি সময়ের লড়াইয়ে দর্শকদের আবেদন মেটান তারা। যেখানে সাবালেঙ্কাকে হারিয়ে শেষ হাসি হাসেন গফ।

প্রথম সেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান গফ। দ্বিতীয় সেটে সাবালেঙ্কাকে পাত্তা দেননি তিনি। শেষ সেটে বেশ কয়েকবার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত ছিল সাবালেঙ্কার খেলায়। যদিও হার নিয়েই কোর্ট ছাড়তে হয়েছে বেলারুশ তারকাকে।

তাকে হারিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন গফ। এর আগে ২০২৩ সালে ইউএস ওপেন জেতেন তিনি। সেবারও ফাইনালে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবালেঙ্কা। সে ফাইনালেও প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান গফ।

একাধিক পরিবর্তন নিয়ে জ্যোতির নেতৃত্বে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা

শারজাহ ও আবু ধাবিতে হবে বাংলাদেশের ম্যাচ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

অনুশীলন না হলেও মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ

ইয়ামাল ম্যাজিকে ক্রোয়েশিয়াকে ধসিয়ে দিল স্পেন

প্লিজ বৃষ্টি, শেষ চারের লড়াই যেন হয়

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের উত্তাপ

ব্যাডমিন্টনে সে-ইয়ংয়ের অনন্য কীর্তি

পদকশূন্য থেকেই আর্চারি মিশন শেষ

ট্র্যাপ ইভেন্টে শুটার নীরুর ইতিহাস

ইন্দোনেশিয়ান জুটির ব্যাডমিন্টন স্বর্ণ