হোম > খেলা

প্যারা ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বাকিদের মতো অবদান রেখে চলছেন প্যারা ক্রীড়াবিদরা। তুলনামূলক সুযোগ-সুবিধা সীমিত। তারা পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে আরও সফলতা অর্জন করতে আত্মবিশ্বাসী হবেন। তাই এদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের সাধারন সম্পাদক ড. মারুফ আহমেদ মৃদুল।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে তারুণ্যের উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে প্যারা স্পোর্টস বিষয়ক সেমিনার ও বিশেষ সভায় এমন কথা বলেন তিনি। ড. মারুফ আহমেদ মৃদুল বলেন, ‘প্যারা অলিম্পিকে বাংলাদেশের প্যারা খেলোয়াড়রা অন্যদের চেয়ে বেশি সফলতার স্বাক্ষর রাখছেন। তাই প্যারা খেলোয়াড়দের দিকে আরো বেশি মনোযোগ ও সুযোগ-সুবিধা বেশি প্রয়োজন। এ বিষয়টি নিয়েই আমাদের কাজ করতে হবে।’

ড. মারুফ আহমেদ আরও বলেন, ‘বিদেশের মাটি থেকে সাধারন ক্রীড়াবিদরা যে পদক জিতে আনেন, তারচেয়ে অনেক বেশি পদক আনেন প্যারা ক্রীড়াবিদরা। তাই সাফল্যের নিরিখে প্যারা ক্রীড়াবিদদের সুযোগ সুবিধা আরও বেশি পাওয়া উচিত।’

সভায় আরও বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব ও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অব বাংলাদেশের সভাপতি মো. মাসুদুল হাসান, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম ও সানোয়ার হোসেন। এছাড়া বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারন সম্পাদক তানভীর আহমেদ প্যারা আরচারি ও বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে নিজের প্রথম অভিজ্ঞতার কথা বলেন।

বাংলাদেশ সিরিজে নেই কোয়েটজি-মাফাকা

রেকর্ড গড়ে রৌপ্য জিতলেন স্বপ্না

অলিম্পিক ও এশিয়ান গেমসে পদকের লক্ষ্যে বড় পরিকল্পনা ক্রীড়া মন্ত্রণালয়ের

ফিফার তথ্যভান্ডারে হ্যাকারদের হানা, ব্যক্তিগত ও ব্যবসায়িক নথি চুরি

সিঙ্গাপুরকে দুই ম্যাচেই হারাতে চায় নারী দল

ফুটবলের মাঠে মেধাবী মেসি স্কুলে অঙ্কে পেয়েছিলেন ছয়

মোস্তাফিজের জোড়া উইকেটে জিতল দুবাই

পিএসজির জয়রথ থামাল রোমা

কেইনহীন বায়ার্নের অপরাজিত যাত্রা থামাল লিল

গর্ডনের জোড়ায় সাবাহকে হারাল বার্সা