হোম > খেলা

চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার ১৪৭

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতেই সালমান আগার দল তুলে ফেলে ৮৪ রান। পাওয়ার প্লেতে পাকিস্তানের ব্যাটিং দেখে মনে হচ্ছে এশিয়া কাপের ফাইনাল হতে যাচ্ছে ফাইনালের মতো। কিন্তু ম্যাচের বয়স বাড়তেই রং হারাতে থাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ। ম্যাচ হয়ে পড়েছে এক পেশে। ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে ৩৩ রানে ৯ উইকেট হারায় পাকিস্তান। ভারতের স্পিন জাদুতে পাকিস্তান গুটিয়ে গেছে ১৪৬ রানে। চ্যাম্পিয়ন হতে ভারতের দরকার এখন ১৪৭ রান।

দুই ওপেনার সাহিবজাদা ফারহান আর ফখর জামান যা একটু রান করেছেন। ফারহান ৫৭ তোলেন। ৩৮ বলের ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি আর ৩ ছক্কা। আর ফখরের ব্যাট থেকে আসে ৪৬ রান। এ উদ্বোধনী ব্যাটসম্যান ৩৫ রানের ইনিংসটি সাজান ২ ছক্কা আর ২ বাউন্ডারিতে। দুই অঙ্ক স্পর্শ করেছেন আর মাত্র একজন। তবে সাইম আইয়ুব ১৪ রানের বেশি যোগ করতে পারেননি। বাকি ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়েছেন সিঙ্গেল ডিজিটে।

ভারতের হয়ে ৩০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন কুলদীপ যাদব। দুটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ. অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৪৬/১০, ১৯.১ ওভার (ফারহান ৫৭, ফখর ৪৬, আইয়ুব ১৪; কুলদীপ ৪/৩০, বুমরাহ ২/২৫, অক্ষর ২/২৬ ও বরুণ ২/৩০)।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার