হোম > খেলা

আর্জেন্টাইন ডিফেন্ডারের গোলে জয়ে ফিরল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে ম্যানইউ। রোববার দিবাগত রাতে ফুলহামের মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে রুবেন আমোরিমের দল। ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে সফলতম দলটির হয়ে জয়সূচক গোলটি করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।

সবশেষ ছয় লিগ ম্যাচের মধ্যে এটা ম্যানইউ'র দ্বিতীয় জয়। বাকি চার ম্যাচের মধ্যে তিনটিতেই পরাজয়ের তিক্ত স্বাদ পায় রেড ডেভিলরা। ফুলহামকে হারিয়ে টেবিলের ১২তে উঠে এসেছে ম্যানচেস্টারের জায়ান্টরা। ২৩ ম্যাচে তাদের সংগ্রহ ২৯ পয়েন্ট। ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ৪৭ পয়েন্ট পাওয়া আর্সেনালের অবস্থান দুইয়ে।

ক্র‍্যাভেন কটেজ স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ম্যানইউকে চাপে রাখে ফুলহাম। যদিও গোলের জন্য নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। বিরতির পর ম্যানইউ'র ওপর চাপ ধরে রাখতে পারেনি ফুলহাম। ৭৮ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোল হজম করে তারা। ডি বক্সের বাইরে থেকে জোরালো শট নেন মার্টিনেজ। বল ফুলহামের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ব্যবধান ধরে রেখে ম্যাচের বাকি সময় পার করে দেয় ম্যানইউ।

আবুধাবি টেস্টে ‘সময় নষ্ট’ করে শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

‘পেলের সামনে মেসিও নগণ্য’

লাজি সেল্টিক ফিলিস্তিনের স্বপ্ন ও সংহতির প্রতীক

হোয়াইটওয়াশে চোখ ড্যারেন স্যামির

বাংলাদেশের সামনে তিনে ওঠার সুযোগ

ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও

মিলান ডার্বিসহ সাত ম্যাচে নেই লাউতারো

হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি

ছোট পর্দায় ইউরোপা লিগের যত ম্যাচ