হোম > খেলা

সিরিজ জিততে আত্মবিশ্বাসী তাসকিন

স্পোর্টস রিপোর্টার

শ্রীলঙ্কা সফরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে নাজমুল হোসেন শান্তদের। সাদা পোশাকের ক্রিকেটে না পারলেও সীমিত ওভারের সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী তাসকিন আহমেদ। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিততে চান এই পেসার।

আগামী ২ জুলাই সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন তাসকিন। শনিবার (২৮ জুন) সতীর্থদের সঙ্গে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি। যাওয়ার আগে আশার কথা শুনিয়েছেন ঢাকা এক্সপ্রেস।

তাসকিন বলেন, ‘একজন সদস্য হিসেবে দলের জয়ের জন্য আমি অবদান রাখতে চাই। আমার বিশ্বাস, ইনশাআল্লাহ আমরা সিরিজ জিতব। সিরিজ জেতার জন্য আমি উদগ্রীব হয়ে আছি। আজকে বের হওয়ার সময় অনেক ভালো লেগেছে যে মাঝখানে প্রায় তিন মাসের মতো খেলার সুযোগ হয়নি। খেলতে পারিনি। দলে ফিরতে পেরে এখন ভালো লাগছে। আবার দলে ফিরতে পেরেছি এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছি। এখন একটাই প্রত্যাশা যেন দলের জয়ে ভূমিকা রাখতে পারি।’

তারকা ক্রিকেটার আরও বলেন, ‘ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমরা সিরিজ জিততে পারব। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ- দুইটাই জিততে চাই। হার-জিত তো থাকবেই। কিন্তু আমরা সেরাটা দিতে চাই। আমার বিশ্বাস আছে। আমি ব্যক্তিগতভাবে অবদান রাখতে চাই।’

পেশোয়ার জালমিতে তানজিদ হাসান

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

কেইন ম্যাজিকে আটালান্টাকে গোল বন্যায় ভাসাল বায়ার্ন

সালাহর গোলের ফিফটি, শেষ আটে লিভারপুল

৯০০ গোলের মাইলফলকে মেসি, ড্র করে বিদায় নিল মিয়ামি

নিউক্যাসলের জালে ৭ গোল, কোয়ার্টার ফাইনালে বার্সা

ভোটে বিতর্ক, ভেতরে ভাঙন-বিশৃঙ্খল বিসিবি!

অনলাইনে সরাসরি উপভোগ করা যাবে যত ম্যাচ

র‌্যাঙ্কিংয়ে মিরাজ-নাহিদের উন্নতি

মোহামেডানের দায়িত্ব নিতে আগ্রহী তামিম