হোম > খেলা

আশাবাদী ফারুক আহমেদ

চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস রিপোর্টার

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলকে নিয়ে বেশ আশাবাদী বিসিবি সভাপতি ফারুক আহমেদ। একসময় বাংলাদেশ দলের অধিনায়ক ও নির্বাচক ছিলেন। দেশের হয়ে ৭টি ওয়ানডে ম্যাচ খেলে ফারুক এখন ক্রিকেট বোর্ডের প্রধান কর্তা। গত সোমবার সাবেক অধিনায়কের সঙ্গে বৈঠক শেষে চ্যাম্পিয়নস ট্রফির প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট খেলতে গেছে বাংলাদেশ টিম। আমরা সবাই বাংলাদেশ টিমের সঙ্গে থাকব। বাংলাদেশ টিমকে সব সময় সাপোর্ট করতে হবে। আপনি জানেন, এই একটি জায়গায় আপনি সব সময় সব ম্যাচ জিততে পারবেন না। আমার একটা জিনিস ভালো লেগেছে অধিনায়কের আত্মবিশ্বাস দেখে। আমার মনে হয়, তারা নির্ভার।’ শান্তদের স্বাভাবিক খেলা ও খেলাটি উপভোগ করার বার্তা দিয়েছেন ফারুক আহমেদ। তিনি বলেন, ‘যাওয়ার আগে শুধু একটা কথা বলেছি যে, তোমরা ছোটবেলায় যেভাবে ক্রিকেট খেলতে, সিরিয়াসনেস অবশ্যই থাকবে। তবে খেলাটাকে এনজয় করতে হবে। তাহলে ফল অন্যরকম হবে। আমি বিশ্বাস করি, ভালো খেলাটা জরুরি। জয়-পরাজয় অবশ্য একটি ছোট মার্জিন আসবে। যদি ভালো খেলাটা খেলে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, তাহলে আগামীতে… এখনই আমাদের কাউন্ট করে ওয়ানডে দল হিসেবে। এই টুর্নামেন্ট থেকে ভালো কিছুই আশা করছি।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল