হোম > খেলা

সিডনি টেস্ট খেলছেন না রোহিত!

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

রোহিত শর্মা

টানা অফফর্মের কারণে সিডনি টেস্টে রোহিত শর্মার খেলা নিয়ে শঙ্কা ছিল। শঙ্কার মাঝে এবার ইন্ডিয়ান এক্সপ্রেস জানাল, বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচে খেলছেন না ভারতীয় দলপতি।

এক প্রতিবেদনে ভারতের প্রথম সারির প্রচারমাধ্যমটি লিখেছে, সিডনি টেস্টে না থাকার কথা প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক অজিত আগারকারকে জানিয়েছেন রোহিত। দুইজনের কাছ থেকেই সম্মতি পেয়েছেন হিটম্যান।

রোহিত কতটা বাজে সময় পার করছেন সেটা বোঝার জন্য পরিসংখ্যানই যথেষ্ট। সবশেষ ৯ টেস্টে ১০.৯৩ গড়ে ব্যাটিং করেছেন তিনি। অন্যদিকে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির ৩ ম্যাচে তার ব্যাটিং গড় মাত্র ৬.২।

সিডনি টেস্ট মাঠে গড়াবে আগামীকাল ভোর সাড়ে ৫টায়। তার আগে আজ সংবাদ সম্মেলনে আসেন গম্ভীর। রোহিত একাদশে থাকবেন কিনা সেটা নিয়ে পরিষ্কার কিছু বলেননি ভারতীয় কোচ, ‘রোহিতের সবকিছু ঠিক আছে। আমরা মাচের উইকেট দেখে সিদ্ধান্ত নিব।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল