হোম > খেলা

দ্বিতীয় ম্যাচেও কিংসের হার

এএফসি চ্যালেঞ্জ লিগ

স্পোর্টস রিপোর্টার

এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারল বসুন্ধরা কিংস। লেবাননের ক্লাব আল-আনসার এফসির কাছে ৩-০ গোলে হেরে যায় বাংলাদেশের ক্লাবটি। এর আগে ওমানের ক্লাব আল-সিবের কাছে ৩-২ গোলে হেরেছিল তারা। ৩১ অক্টোবর ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক ক্লাব আল-কুয়েতের মুখোমুখি হবে কিংস।

আজ মঙ্গলবার কুয়েতের জাবের আল মোবারক আল হামাদ স্টেডিয়ামে আল-আনসারের বিপক্ষে খেলার ৪৩ মিনিটে প্রথম গোল হজম করে তপু বর্মণরা। মোহাম্মদ হেবুসের ক্রস থেকে বল পেয়ে হেডে গোল করে আল-আনসারকে এগিয়ে দেন আবুবকর আকুকি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোর লাইন ২-০ করতে পারত আল-আনসার।

কিন্তু কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ দক্ষতার পরিচয় দেন। আনসারের আলির নেওয়া ডান পায়ের শটে দুর্দান্ত সেভ করেন শ্রাবণ। তবে ৭৬ মিনিটে খালফাতাহের গোলে ঠিকই ২-০ গোলে এগিয়ে যায় আনসার। আর খেলার অন্তিম মুহূর্তে হেবুস গোল করে আনসারকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে স্যামুয়েলের অ্যাসিস্টে গোল করেন হেবুস।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার