হোম > খেলা

কাঠগড়ায় বাবরের ঘুমপাড়ানি ইনিংস

পাকিস্তানের হার

স্পোর্টস ডেস্ক

৩২১ রানের পেছনে ছুঁটতে গিয়ে একবারের জন্যও ম্যাচের লাগাম ধরতে পারেনি পাকিস্তান। শুরুতেই ২ উইকেট পড়ার পর ওপেনার বাবর আজমের ঘুম পাড়ানি ব্যাটিংয়ে বেশ চাপে পড়ে আয়োজকরা। সে চাপ সামাল দিয়ে শেষ পর্যন্ত জয়ের মুখ দেখা হয়নি পাকিস্তানের। নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করে তারা। দলের পরাজয়ের তাই অনুমিতভাবেই কাঠগড়ায় উঠেছেন বাবর।

পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ রান করেন বাবর। এজন্য ৯০ বল খেলেন এই অভিজ্ঞ ব্যাটার। ফিফটি করতে খেলেন ৮১ বল। মোকাবেলা করা ৫২ বলে কোনো রান নিতে পারেননি। দলের চাহিদা মেটানো তো দূরে থাক, বাবরের ধীরস্থির ব্যাটিংয়ে উল্টো দায়িত্ব বেড়ে যায় মিডল ও লোয়ার মিডলঅর্ডার ব্যাটারদের।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরের ব্যাটিং নিয়ে ওয়াসিম আকরাম বলেন, ‘ম্যাচ শুরুর আগে আমি বলেছিলাম বাবর যেন রান রেট নিয়ে না ভাবে। সে যতটা সম্ভব সময় নিক। যেন সময় নিয়ে পাকিস্তানের জন্য ভালো কিছু করতে পারে। সে আমার কথাগুলো এভাবে নেবে ভাবিনি। আমি তো ওকে এতো বেশি ডটবল খেলার কথা বলিনি।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে রবিচন্দ্রন অশ্বিন লিখেছেন, ‘সালমানের সঙ্গে ব্যাটিংয়ের পথে বাবরের যাত্রা কচ্ছপ ও খরগোশের গল্পের কথা মনে করিয়ে দিয়েছে।’

বাবরের ধীর গতির ব্যাটিং নিয়ে ভারতের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ লিখেছেন, ‘বাবরকে দেখে মনে হয়েছে সে আশির দশকের ওয়ানডে ক্রিকেট খেলতে নেমেছে। পার্টটাইম স্পিনারদের বিপক্ষেও সে ‍ভুগেছে। মাঝের ওভারগুলোতে রানই করতে পারছিল না। আধুনিক ক্রিকেটে এমন ব্যাটিং দিয়ে কিছু হয় না।’

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল