হোম > খেলা

অমিতের ডাবল সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার

কক্সবাজারে চট্টগ্রামের বিপক্ষে ফলোঅনে পড়ে রংপুর বিভাগ। কোনো উইকেট না হারিয়ে ৪ রান দিয়ে তৃতীয় দিন শুরু করা রংপুর অলআউট হয় ১৮১ রানে। তাতে আজ ইনিংস ও ৪৩ রানের ব্যবধানে হেরেছে দলটি। চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ ও নাঈম হাসান চারটি করে উইকেট নেন। রংপুরের এমন হারের দিনে সিলেটের হয়ে এবারের আসরের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন অমিত হাসান।

সিলেটে ১৭২ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা অমিত থামেন ২১৩ রানে। এছাড়া আসাদুল্লাহ আল গালিবের ব্যাটে আসে ১৮০ রান। তাতে রাজশাহীর বিপক্ষে ৯ উইকেটে ৫৩৫ রান তুলে ইনিংস ঘোষণা করে সিলেট। জবাবে, নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৪৬ রান তুলে তৃতীয় দিন শেষ করে রাজশাহী। মেহেরব হাসান ৫৫ ও প্রীতম কুমার ২৯ রান করে অপরাজিত আছেন।

সিলেটে আরেক ম্যাচে ময়মনসিংহের বিপক্ষে জয় পেতে বরিশালের দরকার আরো ২৭২ রান। জাহিদুজ্জামান ৪৭ ও তাসামুল হক ৩৭ রানে অপরাজিত আছেন। অন্যদিকে খুলনা-ঢাকার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শেষে ৩৩ রানে এগিয়ে আছে স্বাগতিক খুলনা। ঢাকাকে ২১০ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৪৯ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে খুলনা। দলটির হয়ে সৌম্য ৩১ ও ইমরানুজ্জামান ২৭ রান করে অপরাজিত আছেন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার