হোম > খেলা

মুশফিককে পেছনে ফেলে লিটনের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার

কলম্বোতে ক্যারিয়ারের ৫০তম টেস্ট খেলতে নেমেছেন লিটন কুমার দাস। ম্যাচটির প্রথম ইনিংসে ব্যাট হাতে ক্রিজে সেট হয়েও বেশিদূর এগোতে পারেননি। আউট হন ৩৪ রান করে। যদিও গ্লাভস হাতে কলম্বো টেস্ট স্মরণীয় করে রাখলেন তিনি। মুশফিককে ছাড়িয়ে বাংলাদেশি উইকেটরক্ষকদের মধ্যে এখন এই সংস্করণে সর্বোচ্চ ডিসমিসালের মালিক লিটন।

দ্বিতীয় দিন সেঞ্চুরির খুব কাছেই ছিলেন দিনেশ চান্দিমাল। কিন্তু এই তারকা ব্যাটার সেঞ্চুরি বঞ্চিত হন নাইম হাসানের শিকারে পরিণত হয়ে। এই অফস্পিনারের করা ৭৬তম ওভারে উইকেটের পেছনে লিটনের হাতে ধরা পড়েন চান্দিমাল।

টেস্টে এটা লিটনের ১১৪তম ডিসমিসাল। প্রথম ইনিংসে কিপিং করতে নামার আগে মুশফিকের সঙ্গে যৌথভাবে ১১৩টি ডিসমিলারের মালিক ছিলেন তিনি। এবার রেকর্ডটি এককভাবে নিজের দখলে নিলেন লিটন। এই দুজন ছাড়া বাংলাদেশের আর কোনো উইকেটরক্ষকের টেস্টে ১০০’র বেশি ডিসমিসাল নেই।

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

এমবাপ্পের রেকর্ডে ফ্রান্সের উড়ন্ত শুরু

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

হ্যাটট্রিকে সর্বকালের সেরা গোলদাতার আসনে মেসি

টিভির পর্দায় ফুটবল বিশ্বকাপসহ বাংলাদেশ-অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি

এন্দ্রিক বিতর্কে পাশে রোনালদো

বিশ্বকাপে ব্যক্তিগত জেট ব্যবহারে বিতর্কে ফিফা সভাপতি

তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রথমবার মুখোমুখি পর্তুগাল ও কঙ্গো