হোম > খেলা

রিশাদের প্রশংসায় শাহিন আফ্রিদি

পিএসএলে স্বপ্নের অভিষেক

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিশাদ হোসেনের অভিষেকটা হয়েছে স্বপ্নময়। লাহোর কালান্দার্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত ছিলেন এই বাংলাদেশি লেগস্পিনার। ৩১ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। এমন বোলিংয়ের পর রিশাদের ভূয়সী প্রশংসা করেছেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।

রিশাদের অভিষেকের দিনে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর। তাদের করা ২১৯ রানের জবাবে ১৪০ রানে অলআউট হয় কোয়েটা। ইনিংসের সপ্তম ওভারে প্রথম বল করতে আসেন রিশাদ। সে ওভারে খরচ করেন ৬ রান। নিজের করা দ্বিতীয় ওভারে রাইলি রুশোকে বোল্ড করেন। তৃতীয় ওভারে ৯ রান খরচ করলেও উইকেটশূন্য ছিলেন। শেষ ওভারে তুলে নেন ২ উইকেট। মোহাম্মদ আমিরকে বোল্ড করার পর আবরার আহমেদকে নাইমের ক্যাচে পরিণত করেন রিশাদ।

ম্যাচ শেষে রিশাদের প্রশংসা করতে গিয়ে আফ্রিদি বলেন, 'রিশাদকে পাওয়া আমাদের জন্য দারুণ ছিল। রিশাদকে যখন একাদশে নেওয়া হলো, তখন আমাদের ভাবনা ছিল এমন একজন বোলারকে দলে নিব যে মাঝের ওভারে উইকেট নেবে। দুর্ভাগ্যবশত ডেভিড উইজের কিছু সমস্যা ছিল। তাই রিশাদই আমাদের জন্য সেরা বিকল্প ছিল। কারণ আসিফ আফ্রিদি নতুন বলে বল করছিল।'

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা