হোম > খেলা

মুশফিককে নিয়ে যা বললেন সিমন্স

স্পোর্টস রিপোর্টার

শততম টেস্টের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। সবাই আশায় বুক বেঁধেছিল, শততম টেস্টের আগে সংবাদ সম্মেলনে আসবেন মুশফিক। কিন্তু সেই আশায় গুড়েবালি, সংবাদ সম্মেলনে আসেন কোচ ফিল সিমন্স। সেখানে মুশফিককে নিজের মতগুলো জানিয়ে গেছেন সিমন্স। তিনি জানান, মুশফিকের পেশাদারিত্বকে বেশ পছন্দ করেন তিনি।

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার অপেক্ষায় আছেন মুশফিকুর রহিম। অভিষেকের দুই দশক পর শততম টেস্টে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। এতো লম্বা সময় ধরে খেলা মুশফিককে নিয়ে সিমন্স বলেন, ‘আমাদের তার পেশাদারিত্বকে স্বীকার করতে হবে। পাশাপাশি বাংলাদেশের পক্ষে খেলার ইচ্ছাটাকেও।’

২০২৪ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে বাংলাদেশ দলের দায়িত্ব নেন ফিল সিমন্স। সময়ের হিসেবে মাত্র এক বছর হলো বাংলাদেশ দলের সঙ্গে আছেন। বাংলাদেশ দলের সঙ্গে থাকা স্বল্প অভিজ্ঞতায় মুশফিকের শততম টেস্ট নিয়ে সিমন্স বলেন, ‘তার পেশাদারিত্ব অনেক উপরে। আগামীকাল তাকে ওই মুহূর্তে দেখে আমি অনেক খুশি হবো।’

এতো লম্বা সময় ধরে মুশফিকের খেলা নিয়ে তার ভাষ্য ছিল, ‘আমার মনে হয় গোপন রহস্য (লম্বা সময় খেলার) হলো পেশাদারিত্ব। একটু পেছনে তাকালে দেখা যাবে, সে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেয়েছে এবং সেটা ধরে রেখেছে।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার