হোম > খেলা

জিম্বাবুয়ে-আফগানিস্তানের রান উৎসব

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

জিম্বাবুয়ে ও আফগানিস্তানের ম্ধ্যকার সিরিজের প্রথম টেস্টে রান উৎসব করছে ব্যাটাররা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে দুই দলের ব্যাটারদের আধিপত্যে বোলাররা রীতিমতো অসহায় হয়ে পড়েছে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৫৮৬ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। জবাবে ৩ উইকেটে ৫১৫ রান করে চতুর্থ দিনের চা বিরতিতে গেছে আফগানিস্তান। রহমত শাহ ও হাশমতউল্লাহ শাহিদির ব্যাটে চড়ে স্বাগতিকদের রানের জবাব দিচ্ছে আফগানরা।

তৃতীয় দিনের শেষদিকে এসে নিউম্যান নাইয়াম্বুরির বলে আউট হওয়ার আগে ২৩৪ রানের ইনিংস খেলেন রহমত। অন্যদিকে ডাবল সেঞ্চুরির কাছাকাছি থাকা শাহিদি অপরাজিত আছেন ১৭৯ রানে। আরেকপ্রান্তে আফসার জাজাই ৪৬ রানে অপরাজিত আছেন।

এর আগে ৩ সেঞ্চুরি ও ১ ফিফটিতে এই পুঁজি পায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ১৫৪ রান করেন শন উইলিয়ামস। ব্রায়ান বেনেট ১১০ ও ক্রেইগ আরভিনের ব্যাট থেকে আসে ১০৪ রান। বেন কারান করেন ৬৮ রান। এছাড়া তাকুদানাসে কাইতানো খেলেন ৪৬ রানের ইনিংস।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?