হোম > খেলা

জিতেও যে কারণে আফসোসে পুড়ছেন জকোভিচ

স্পোর্টস ডেস্ক

ইউএস ওপেনের শুরুটা দারুণ হয়েছে নোভাক জকোভিচের। প্রথম রাউন্ডে লার্নার টিয়েনেরকে হারিয়েছেন এই সার্বিয়ান তারকা। এরপরও বয়সের কথা ভেবে আফসোসে পুড়ছেন তিনি।

সরাসরি সেটে লার্নারকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটেন জকোভিচ। ৩৮ বছর বয়সী টেনিস তারকা জিতেছেন ৬-১, ৭-৬ (৭-৩), ৬-২ গেমে। জকোভিচের ছন্দহীনতার কারণে লার্নার যা একটু লড়াই করেছেন দ্বিতীয় সেটেই। তবে টাইব্রেকারে আর শেষ রক্ষা হয়নি তার। ফিটনেসের সমস্যার কারণে সে সেটের পর চিকিৎসা নেন জকোভিচ। এ নিয়ে গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে টানা ৭৫টি জয়ের দেখা পেলেন তিনি।

ম্যাচ শেষে জকোভিচ বলেন, ‘আমার বয়স যদি লার্নারের মতো হতো! ত্রিশের শেষদিকে এসে আসল কাজ হলো নিজের শরীরের শক্তি ধরে রাখা। এজন্য অনেক কৌশল অবলম্বন করতে হয়। আমার মধ্যে এখনো নিজেকে ধরে রাখার প্রবল ইচ্ছা আছে। দর্শকরা আমাকে সে শক্তি দেয়। তাই আশ রাখি আমি কোর্টে খেলা চালিয়ে যেতে পারব।’

দ্বিতীয় সেটের পর চিকিৎসা নেওয়ার কারণ জানাতে গিয়ে জকোভিচ বলেন, ‘আমার কোনো আঘাত বা ইনজুরি নেই। এটা একটা অদ্ভুত ধরণের ম্যাচ ছিল। প্রথম সেটটি ছিল ২০ মিনিটের। তারপর দ্বিতীয় সেটটি ছিল এক ঘন্টা ২০ মিনিটের, আমরা ঠিক তার বিপরীত সেট খেলেছিলাম। দ্বিতীয় সেটে আমার স্নায়ু ধরে রাখা এবং টাইব্রেকে এটি জিতে নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। চিকিৎসা নেওয়ার পর আমি ভালো অনুভব করেছি। আমি সবসময় আরও ভালো করতে পারি। তবে এই বছরের অভিযান শুরু করার জন্য এটা দুর্দান্ত উপায়।’

শারজাহ ও আবু ধবিতে হবে বাংলাদেশের ম্যাচ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

অনুশীলন না হলেও মানসিকভাবে প্রস্তুত বাংলাদেশ

ইয়ামাল ম্যাজিকে ক্রোয়েশিয়াকে ধসিয়ে দিল স্পেন

প্লিজ বৃষ্টি, শেষ চারের লড়াই যেন হয়

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের উত্তাপ

ব্যাডমিন্টনে সে-ইয়ংয়ের অনন্য কীর্তি

পদকশূন্য থেকেই আর্চারি মিশন শেষ

ট্র্যাপ ইভেন্টে শুটার নীরুর ইতিহাস

ইন্দোনেশিয়ান জুটির ব্যাডমিন্টন স্বর্ণ

ছয় গোলের থ্রিলারে ব্রাজিলের জয়