হোম > খেলা

চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল আল নাসর

রোনালদোর পেনাল্টি গোল

স্পোর্টস ডেস্ক

পেনাল্টি নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে ম্যাচের পর ম্যাচে গোল করে চলছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল খালিজের বিপক্ষে দলের ২-০ গোলের জয়েও জালের দেখা পেলেন পর্তুগিজ তারকা। আল খালিজের বিপক্ষে জয়ে লিগে তৃতীয় হবার সম্ভাবনা থাকছে আল নাসরের। তাতে বেঁচে রইলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগের আশাও।

ম্যাচে আল নাসরের সঙ্গে বেশ ভাল লড়াই করেছে আল খালিজ। তাতে প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৭৫তম মিনিটে ডেডলক ভাঙেন কলম্বিয়ান ফরোয়ার্ড জন ডুরান। বক্সের ভেতর থেকে দলকে এগিয়ে নেন তিনি।

রোনালদো গোলের দেখা পান যোগ করা সময়ের সপ্তম মিনিটে। ৯৭ মিনিটের মাথায় বক্সে তাকে বাজেভাবে ফাউল করেন প্রতিপক্ষের খেলোয়াড়। দেরি না করে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দলের জয় নিশ্চিত করার পাশাপাশি ক্যারিয়ারের ৯৩৫তম গোল স্পর্শ করেন পর্তুগিজ যুবরাজ।

এ নিয়ে সৌদি লিগে ১১০ ম্যাচে ৯৮ গোল হলো রোনালদোর। যা তাকে সৌদি প্রো লিগে শীর্ষ গোলদাতার আসনে বসিয়েছে। রোনালদোর এমন পারফর্ম্যান্সের পরও চলতি মৌসুমে টেবিলে চারে আল নাসর। তাদের বাকি আর এক ম্যাচ। শিরোপা জিতেছে আল ইত্তিহাদ।

পর্তুগিজ যুবরাজের গোল ক্ষুধা এখানেই শেষ নয়। ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলক স্পর্শ করার ঘোষণা দিয়েছিলেন। সে পথেই এগোচ্ছেন। ক্যারিয়ারে তার মোট গোল হলো ৯৩৫টি। আর ৬৫ গোল করলেই ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিরল কীর্তিতে নাম লেখাবেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা