হোম > খেলা

জতাকে শ্রদ্ধা জানাতে উইম্বলডনের পোশাকের নিয়মে বদল

স্পোর্টস ডেস্ক

দিয়োগো জতা

অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও ইউএস ওপেন- এই গ্র্যান্ড স্ল্যামে খেলোয়াড়রা নিজেদের পছন্দের পোশাক পরতে পারেন। কিন্তু ব্যতিক্রম শুধু উইম্বলডন। অল ইংল্যান্ডে সব খেলোয়াড় সাদা পোশাক পরতে বাধ্য। অন্য কোনো রংয়ের পোশাক বা অন্য কিছু সেখানে অনুমোদন পায় না। উইম্বলডন হলো সাদা পোশাকের আসর। ১৪৮ বছরের পুরনো এই পোশাকের নিয়মে এবার পরিবর্তন এনেছে উইম্বলডন।

বৃহস্পতিবার গাড়ি দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জতা। এ তারকা ফুটবলারের মৃত্যুতে শোকস্তব্ধ পুরো ফুটবল বিশ্ব। সেই শোক ছুঁয়ে গেছে টেনিসকেও। উইম্বলডন কর্তৃপক্ষ জানিয়েছে, চাইলে কোলো খেলোয়াড় জতাকে শ্রদ্ধ জানিয়ে কালো আর্ম ব্যান্ড পরতে পারবেন। এতে পোশাকবিধি ভঙ্গ হবে না।

স্পেনে গাড়ি দুর্ঘটনায় অন্যলোকের বাসিন্দা হয়ে গেছেন জতা। দুর্ঘটনায় মারা গেছেন জতার এক ভাইও। দু’সপ্তাহ আগেই বিয়ে করেছিলেন দীর্ঘ দিনের বান্ধবী রুতে কার্দোসোকে। তাদের সংসারে রয়েছে তিন সন্তান।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুদ্ধ দর্শক, গ্যালারিতে আাগুন

মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই

জোড়া গোলে ইতিহাসের পাতায় সালাহ