হোম > খেলা

তবুও হারল লাল দল

সোহানের বিস্ফোরক ব্যাটিং

স্পোর্টস রিপোর্টার

সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ ব্যাটিংয়ের পরও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পাননি নুরুল হাসান সোহান। স্বাভাবিকভাবেই আক্ষেপে পুড়ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ব্যাট হাতেই যেন সেটার বহিঃপ্রকাশ করলেন তিনি। যেন বুঝাতে চাইলেন তাকে দলে না নেওয়ার সিদ্ধান্তটা মোটেও সঠিক ছিল না।

সোমবার (২৩ জুন) সকালে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বিসিবির নির্বাচক প্যানেল। তার কয়েক ঘণ্টা পর নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা। ৫০ ওভারের ম্যাচটিতে সবুজ দলের কাছে ৬ রানে হেরেছে লাল দল। দল হারলেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সোহান।

৭০ বলে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন সোহান। সমান সাতটি করে চার ও ছয় হাঁকিয়েছেন তিনি। তার প্রতিটি শটই যেন ছিল নির্বাচকদের বিরুদ্ধে নিরব প্রতিবাদ। সোহানের জ্বলে উঠার দিনে আগে ব্যাট করতে নেমে ২৭০ রান জড়ো করে সবুজ দল। ৫৮ রান এনে দেন পারভেজ হোসেন ইমনে। এছাড়া সাইফুদ্দিন ৫৬ ও সৌম্য সরকার করেন ৫৫ রান। লাল দলের হয়ে তাসকিন, রিশাদ ও নাসুম দুটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে ২৬৪ রানে থামে লাল দলের ইনিংস। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ রান করেন নাঈম শেখ। মোসাদ্দেক হোসেন সৈকতের ব্যাট থেকে আসে ৩১ রান। ৩৩ রানের বিনিময়ে ৫ উইকেট নেন তানজিম হাসান সাকিব।

টিভির পর্দায় চ্যাম্পিয়নস লিগের ম্যাচসহ আরও যত খেলা

'কাবরেরা সবকিছু উলটপালট করে ফেলছেন'

পিএসএলে নাহিদের সতীর্থ শরিফুল

বাদ পড়েও স্বপ্ন দেখছেন নেইমার

নেপাল ফুটবল লিগে সানজিদা

বিসিবি নির্বাচন নিয়ে সঠিক তদন্ত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

নয়বারের চ্যাম্পিয়ন চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায় ইরান

‘পাকিস্তান ও ইসরায়েলি শাসনে পার্থক্য করা খুব কঠিন’

প্রোটিয়াদের ধসিয়ে সমতায় কিউইরা