হোম > খেলা

দ্বিতীয় ম্যাচে জিল্লুরের প্রথম সেঞ্চুরি

এনসিএল

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে আজ প্রতাপ দেখিয়েছেন বোলাররা। বোলারদের দাপটের মাঝেই প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন চট্টগ্রামের ব্যাটসম্যান জিল্লুর রহমান।

দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই জাদুকরী তিন অঙ্ক ছুঁয়েছেন জিল্লুর রহমান। ২১ বছরের এ ব্যাটসম্যান অপরাজিত রয়েছেন ১০৫ রানে। তার শতকে রংপুরের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ২৭০ রান তুলে প্রথম দিন শেষ করেছে চট্টগ্রাম। চট্টগ্রাম অবশ্য ৬৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। তবে চতুর্থ উইকেটে ১৪৮ রানের পার্টনারশিপ গড়ে দলকে উদ্ধার করেন জিল্লুর ও ইয়াসির আলী। ইয়াসিরের ব্যাট থেকে আসে ৭৭ রান।

ময়মনসিংহ বিভাগের আল আমিন সিলেট একাডেমি গ্রাউন্ডে বরিশাল বিভাগের বিপক্ষে ৭০ রানে অপরাজিত রয়ে গেছেন। সপ্তম উইকেটে তার সঙ্গে ১২০ রানের পার্টনারশিপ গড়েন আবু হায়দার (৮৬*)। অন্যদিকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২ উইকেট পতনের দিনে রাজশাহী বিভাগ অলআউট হয়েছে ২৩৬ রানে। মেহেরব ৫৬ রানে ফিরলেও রহিম ৫১ রানে অপরাজিত থেকে যান। সিলেটের বাঁহাতি স্পিনার নাবিল সামাদ ৪২ রান খরচ করে শিকার করেন ৪ উইকেট। সিলেট বিভাগ দিন পার করেছে ২ উইকেটে ৩৫ রান নিয়ে।

খুলনায় স্বাগতিকদের ১৯৪ রানে গুটিয়ে দিয়েছে ঢাকা। খুলনার জার্সিতে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আর ঢাকা দিন শেষ করেছে ১ উইকেটে ৬৪ রান তুলে।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?