হোম > খেলা

সিপিএলের দুই ক্রিকেটারের ওপর বন্দুকধারীর হামলা

স্পোর্টস ডেস্ক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গিয়ে বার্বাডোজে বন্দুকধারীর হামলার শিকার হয়েছেন দুই ক্রিকেটার। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৩টার পর অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে। তবে কেউ গুরুতর আহত হননি বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম বার্বাডোজ টুডে জানিয়েছে, দুজন ক্রিকেটারই সিপিএলের ফ্র্যাঞ্চাইজি সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলের; তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

সেন্ট মাইকেলের ফন্টাবেলে এলাকার একটি জনপ্রিয় খাবার দোকানের সামনে এক সশস্ত্র ব্যক্তি তাদের ওপর হামলা করে। পালানোর সময় হামলাকারীর সঙ্গে ধস্তাধস্তি হয় একজনের। এক ভুক্তভোগীর গলা থেকে চেইন ছিড়ে নেয় হামলাকারী। ঘটনাস্থলে একটি আগ্নেয়াস্ত্র পেয়েছে পুলিশ।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেপালে যাবে বাংলাদেশ

ম্যাচ না খেলেও সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি