হোম > খেলা

ক্যারিয়ার সেরা অবস্থানে তামিম-ইমন

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়েছেন তানজিদ হাসান তামিম। অনুমিতভাবেই এর প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। অন্যদিকে মাত্র এক ম্যাচে জ্বলে উঠেছিলেন পারভেজ হোসেন ইমন। এরপরও তামিমের মতো র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই বাঁহাতি ব্যাটারের।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুজনই ২৮ ধাপ এগিয়েছেন। ৫৩তম স্থানে উঠে এসেছেন তামিম। অন্যদিকে উন্নতির পর বর্তমানে ইমনের অবস্থান ৯৫ নম্বরে।

তিন ম্যাচের মোট ১০৬ রান করেন তামিম। শেষ টি-টোয়েন্টিতে খেলেন সর্বোচ্চ ৪২ রানের ইনিংস। অন্যদিকে প্রথম দুই ম্যাচে ইমনের ব্যাট থেকে আসে সাকুল্যে ১২ রান। যদিও শেষ ম্যাচে ক্রিজে টিকে থেকে আগ্রাসী ব্যাটিং করেছেন। ৩৪ বলে ৬৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন এই ওপেনার।

ইমনের এমন দারুণ শুরুর কারণেই স্কোরবোর্ডে ২০০’র কাছাকাছি সংগ্রহ দাঁড় করাতে পেরেছিল বাংলাদেশ। সদ্য শেষ হওয়া সিরিজটিতে তিন ম্যাচে ৫১ রান করেন জাকের আলী অনিক। তিন ধাপ এগিয়ে ৬৮ নম্বরে উঠে এসেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?