হোম > খেলা

ছেলেকে নিয়ে অনুশীলনে তাসকিন

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসরটা দারুণ কাটাচ্ছেন তাসকিন আহমেদ। বল হাতে প্রতিপক্ষের জন্য ত্রাসে পরিণত হয়ে উঠেছেন দুর্বার রাজশাহীর এই পেসার। পাঁচ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট। এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারী বোলার তিনি। খুব স্বাভাবিকভাবেই মানসিকভাবে বেশ ফুরফুরে মেজাজে আছেন। এরই মাঝে আজ ছেলেকে নিয়ে অনুশীলনে দেখা গেল তাকে।

বিপিএলে আজ কোনো খেলা ছিল না। যদিও নিজেকে ঝালিয়ে নিতে ভুলেননি তাসকিন। সিলেটে দলীয় অনুশীলনের এক ফাঁকে ছেলে তাসফিন আহমেদ রিহানকে নিয়ে বেশ কিছুক্ষণ পার করতে দেখা গেছে এই গতি তারকাকে।

তাসকিনের করা বলে ব্যাটিং করেন রিহান। এ সময় তাদের মধ্যে খুঁনশুটিও হয়। সব মিলিয়ে চলমান বিপিএলে ব্যক্তিগত পারফরম্যান্সের মতো গতকাল অনুশীলনেও দারুণ সময় পার করেন তাসকিন।

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার