হোম > খেলা

১৪৪ রান খরচ করা রিশাদের পাশে সিমন্স

স্পোর্টস রিপোর্টার

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে ধবলধোলাই হওয়ায় বাংলাদেশের যে কয়েকজন ক্রিকেটারকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তাদের মধ্যে ওপরের দিকেই আছেন রিশাদ হোসেন। সদ্য সমাপ্ত সিরিজে খুবই বাজে বোলিং করেছেন এই লেগস্পিনার। এমন দুঃসময়ে প্রধান কোচ ফিল সিমন্সকে পাশে পেলেন রিশাদ।

সিরিজটিতে বল হাতে রিশাদ কতটা বাজে সময় পার করেছেন সেটা জানার জন্য একটা পরিসংখ্যানই যথেষ্ট। পুরো সিরিজে মোট ১১ ওভার হাত ঘুরিয়ে ১৪৪ রান খরচ করেছেন এই স্পিনার। ইকোনমি রান রেট ১৩.০৯। বিপরীতে নিয়েছেন মাত্র দুই উইকেট। প্রথম দুই ম্যাচে ন্যূনতম ৫০ রান খরচ করেছেন। শেষ টি-টোয়েন্টিতে তিন ওভার বল করে দেন ৩৯ রান।

দুঃসময়ের মধ্য দিয়ে যাওয়া রিশাদকে নিয়ে সিমন্স বলেন, ‘সিরিজটা রিশাদের জন্য ভালো যায়নি। এটা সে নিজেও জানে। আমরাও জানি। ওর মতো একজন বোলারের কাছে আমাদের চাওয়া অনেক বেশি।’

বাংলাদেশের প্রধান কোচ আরও বলেন, ‘বোলারদের জন্য একটা সিরিজ খারাপ যেতেই পারে। বিশেষ করে স্পিনার বা রিস্ট স্পিনারদের জন্য। রিশাদের ক্ষেত্রেও তাই হয়েছে। আমরা বিষয়টি মাথায় রাখব। দেশে ফিরে সে নিজের কাজ করে যাবে। সে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের জন্য প্রস্তুতি নেবে।’

৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ

৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ব্রুকের তাণ্ডবে লণ্ডভণ্ড শ্রীলঙ্কা, ইংল্যান্ডের বড় জয়

বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে চোখ রেখে নতুন এডহক কমিটির পরিকল্পনা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

ছোট পর্দায় আজ রয়েছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার